ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং এর ঘটনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা কোনো আপিল করেনি। আগামী এক বছর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন তারা। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন স্মিথ-ওয়ার্নার। আজ ২০ জন খেলোয়াড়ের নাম কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রকাশ করা হয়। সেখানে নেই স্মিথ ও ওয়ার্নারের নাম। চুক্তিতে থাকলে এক বছরে স্মিথ ও ওয়ার্নার ২ মিলিয়ন ডলার করে পেতেন।
জাহি রিচার্ডসন, কেন রিচার্ডসন, আন্দ্রে তায়, অলরাউন্ডার মার্কাস স্টয়েনিস ও উইকেটরক্ষক আলেক্স ক্যারি প্রথমবারের মতো ২০ জনের তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে স্মিথের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া টিম পেইন, ব্যাটসম্যান শন মার্শ পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন। স্মিথ এবং ওয়ার্নারের সঙ্গে কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়েছেন অ্যাডাম জাম্পা, পেসার জ্যাকসন বার্ড, জেমস প্যাটিনসন, অলরাউন্ডার হিলটন কার্টরাইট ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের অন্তর্ভূক্ত করা ও বাদ দেওয়ার বিষয়ে নির্বাচক ত্রেভর হোন্স বলেন, ‘গেল ১২ মাসে খেলোয়াড়রা যে পারফরম্যান্স করেছে সেটার মূল্যায়ন করেই এই তালিকা প্রণয়ন করেছি। আসলে এটা খুবই কঠিন কাজ। তবে যে ২০ জনকে কেন্দ্রীয় চুক্তিতে নিতে পেরেছি তাদের ব্যাপারে আমরা সন্তুষ্ট। আশা করছি এই ভারসম্যপূর্ণ তালিকা তিন ফরম্যাটের ক্রিকেটেই অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে তুলে ধরতে পারবে।’
২০১৮-১৯ সালের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা : অ্যাস্টন আগার, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারোন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জস হাজলেউড, ত্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিশেল মার্শ, টিম পেইন, ম্যাট রেন’শ, জাহি রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্টানলেক, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস ও আন্দ্রে তায়।