ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃথা গেল রাসেলের তাণ্ডব, চেন্নাইর জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্দ্রে রাসেল ৩৬ বলে ৮৮ রানের অপরাজিত এক দানবীয় ইনিংস খেলেন। ১১ ছক্কায় করা তার এই ইনিংসে ভর করে কলকাতা নাইট রাইডার্স ২০২ রানের বড় সংগ্রহ পায়। তবে জয়ের জন্য এই রানও যথেষ্ট ছিল না। এই রান চেন্নাই সুপার কিংস ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে।
২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৭৫ রান তোলেন শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু। ৭৫ রানের মাথায় ওয়াটস ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪২ রান করে ফিরে যান। ৮৫ রানের মাথায় রাইডুও বিদায় নেন। ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি। ১০১ রানের মাথায় সুরেশ রায়নার বিদায়ের পর ধোনি ও স্যাম বিলিংস ৫৪ রানের জুটি গড়েন।
১৫৫ রানের মাথায় ধোনি (২৫) ও ১৮৪ রানের মাথায় ডেঞ্জারম্যান স্যাম বিলিংস আউট হন। বিলিংস ২৩ বলে ২ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। জয়ের জন্য তখন ৮ বলে প্রয়োজন ছিল ১৯ রান। রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো সেই রান তুলতে ভুল করেননি। শেষ বলে জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ৩ রান। জাদেজা ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ বলে ১ ছক্কায় ব্রাভো ১১ ও ৭ বলে ১ ছক্কায় জাদেজা ১১ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা নির্বাচিত হন স্যাম বিলিংস।