ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে দ্বিতীয় পদকের স্বাদ দিলেন শাকিল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আব্দুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক জিতে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদকের স্বাদ দিয়েছিলেন। এবার সেই শ্যুটিং থেকেই এল দ্বিতীয় পদক। আজ বুধবার ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতে বাংলাদেশকে দ্বিতীয় পদকের স্বাদ দিয়েছেন শাকিল আহমেদ।
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে রৌপ্য জিতেন শ্যুটার শাকিল। ২২০.৫ স্কোর করে রৌপ্য পান তিনি। ২২৭.২ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার দানিয়েল রেপাকোলি। ব্রোঞ্জ জিতেন ভারতের ওঁম মিথারভাল। তিনি ২০১.১ স্কোর করেন। ২০১৬ এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন শাকিল।