ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ফ্রেমে তিন দশকের গল্প

Link Copied!

বিনোদন ডেস্ক : তরুণ নাট্য নির্মাতা নাজমুল রনি। বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার তিন দশকের গল্প নিয়ে নির্মাণ করলেন টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য অনুভূতি’। এটি রচনা করেছেন সৈয়দ ইকবাল।
এ প্রসঙ্গে পরিচালক রনির বলেন, ‘আশি, নব্বই দশকের দম্পতিরা বর্তমান সময়ে এসেও সুখী দাম্পত্য জীবন-যাপন করছেন। কিন্তু বর্তমান সময়ের আধুনিক যুগলদের মধ্যে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক, হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এই তিন দশকের তিনটি দম্পতির মাধ্যমে তাদের মনস্তাতিক দিকটি এই টেলিফিল্মের গল্পে তুলে ধরার চেষ্টা করেছি।’
টেলিফিল্মের গল্পে আশি দশকের দম্পতির ভূমিকায় দেখা যাবে রুনা খান ও পীরজাদাকে, নব্বই দশকের দম্পতি হিসেবে জুটি বেঁধেছেন গুণী অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও নাদিয়া। আর বর্তমান সময়ের দম্পতির চরিত্রে দেখা যাবে জোভান ও রুহীকে।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রনি বলেন, ‘তৌকির ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এত সিনিয়র একজন মানুষ কিন্তু সব কিছুতেই খুব হেল্পফুল। শুটিং সেটে সময় মতো উপস্থিত থাকা থেকে শুরু করে সব বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। জোভানের সঙ্গে এবার প্রথম কাজ করলাম। আসলে সবার যৌথ সহযোগিতা ও প্রচেষ্টায় ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি, কাজটি দর্শকদের ভালো লাগবে।’
আগামী ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশন চ্যানেলে এ টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা রনি।