ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে দ্রুতগামী ট্রাক উল্টে নিহত ১৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম মরারাষ্ট্রে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। নিহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মহারাষ্ট্র পুলিশ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
সাতারা পুলিশের এসপি সন্দ্বীপ পাতিল জানান, নির্মাণ শ্রমিকরা কর্ণাটকের বিজাপুর থেকে পুনে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কম্বটকি ঘাটের কাছে একটি ব্যারিকেডে সজোরে ধাক্কা দিয়ে মুম্বাই থেকে ২৫০ কিলোমিটার দূরে মুম্বাই-ব্যাঙ্গালুরু মহাসড়কে উল্টে যায়।
কান্ডালা টানেলের কাছে ‘এস’ আকৃতির সূক্ষ্ম বাঁকের ওই সড়কটি বিপজ্জনক হিসেবে পরিচিত এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনায় ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ১৫ জনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করায় পুলিশ। নিহতের সংখ্যা বাড়তে পারে।