ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী তার সঙ্গে থাকার জন্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন না। স্ত্রী বাড়ির কোনো ‘বস্তু’ বা ‘অস্থাবর সম্পত্তি’ নন। ভারতীয় এক নারীর ফৌজদারি মামলার প্রেক্ষিতে দেশটির সুপ্রীম কোর্ট একথা জানায়।
স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে সম্প্রতি দেশটির শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই নারী। তার অভিযোগ, স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করেন। নিষ্ঠুর ব্যবহারের জন্যই তার সঙ্গে থাকতে চান না তিনি। কিন্তু স্বামী একসঙ্গে থাকার জন্য তার উপর জোর খাটাচ্ছেন।
স্ত্রীর ‘স্পষ্ট অবস্থান’ বিবেচনা করে বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ স্বামীকে তার অবস্থান ‘পুনর্বিবেচনা’র পরামর্শ দেন। ওই ব্যক্তির আইনজীবীকে বেঞ্চ বলে, যদি কোনো নারী না চান, তিনি স্বামীর সঙ্গে না-ও থাকতে পারেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার স্ত্রীকে একসঙ্গে থাকার জন্য জোর করতে পারেন না। ওই নারীর স্বামীর উদ্দেশ্যে বিচারপতিদের প্রশ্ন, স্ত্রী যখন চাইছেন না, তখন তিনি কেন একসঙ্গে থাকতে চাইছেন? আইনজীবীকে বিষয়টি বোঝানোর পরামর্শও দিয়েছেন বিচারপতিরা।
ওই নারীর আইনজীবী বেঞ্চকে বলেন, আমরা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বিবাহিত নারীর প্রতি নিষ্ঠুরতা) ধারায় মামলা করলেও তা তুলে নিতে প্রস্তুত। কোনো খোরপোশ দিতে হবে না। তবে তার জন্য একটি শর্ত রয়েছে। আমার মক্কেল স্বামীর সঙ্গে থাকতে চান না।
স্বামী ও স্ত্রী দু’জনেই শিক্ষিত বলে তারা মামলার পথে না গিয়ে বিষয়টি আদালতের বাইরেই মিটিয়ে নিতে পারেন বলে আগে জানিয়েছিলেন আদালত। কিন্তু মধ্যস্থতায় বিরোধ দূর হয়নি। পরে সুপ্রিম কোর্টকে জানানো হয়, সমস্যার সমাধান হয়নি। এরপরই আদালতের তরফে ওই নারীর স্বামীকে হাজির হতে বলা হয়।