ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ খবর জানিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
ওই খবরে বলা হয়, তাইফুর বিমানঘাঁটিতে ওই হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। হামলার পর সিরিয়া আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।
সানার ওই প্রতিবেদনে জানানো হয়, সোমবার ভোরে মধ্য সিরিয়ার পালমিরা শহরের নিকটস্থ হোমস শহরের টি৪ বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। সন্দেহ করা হচ্ছে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে।
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলায় ৭০ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছিলেন, ‘সিরিয়াকে এজন্য বড় ধরনের খেসারত দিতে হবে।’
অবশ্য সিরিয়ার সরকার কোনো ধরনের রাসায়নিক হামলার কথা নাকচ করে দেয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ বন্ধুপরায়ণ দেশ রাশিয়া রাসায়নিক হামলার খবরকে ‘ভুয়া’ বলে দাবি করে।
সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি।