ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাদকে ‘জানোয়ার’ বললেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক গ্যাস হামলার জন্য প্রেসিডেন্ট আসাদকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আসাদকে ‘জানোয়ার’ বলে মন্তব্য করেছেন।
রোববার টুইটারবার্তায় ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান জানোয়ার আসাদকে সমর্থন দেওয়ার জন্য দায়ী। চড়া মূল্য দিতে হবে।’
আরেকটি টুইটে ট্রাম্প বলেছেন, ‘নিষ্ঠুর রাসায়নিক হামলায় সিরিয়ায় নারী ও শিশুসহ অনেকে মারা গেছেন। নৃশংসতার ওই এলাকায় সিরিয়ার সেনাবাহিনী অচল করে দিয়েছে ও অবরুদ্ধ করে রেখেছে, বাইরের দুনিয়ার সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে।’
শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন দ্য হোয়াইট হেলমেটস জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় ভয়াবহ রাসায়নিক হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। তবে এ খবর কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সিরিয়ার সরকারি গণমাধ্যম বিদ্রোহীদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারি বাহিনীর পক্ষ থেকে কোনো রাসায়নিক হামলা চালানো হয়নি। বরং পূর্ব গৌতার দৌমায় বিদ্রোহীরা পতনের মুখে এসব মিথ্যা খবর প্রচার করছে।