ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন মাইলফলকে রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে মাদ্রিদ ডার্বিতে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যারেথ বেলের ক্রস থেকে পাওয়া বলে গোল করেন তিনি। যা ছিল রিয়ালের হয়ে টানা দশম ম্যাচে তার গোল। সবশেষ ১০ ম্যাচে পর্তুগীজ তারকা করেছেন ২০ গোল। এর আগে সবশেষ ২০১৪ সালে টানা দশ ম্যাচে গোল করেছিলেন তিনি।
রোববারের এই গোলের মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটা ছিল তার ক্যারিয়ারের ৬৫০তম গোল। আর রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৪৪৬তম গোল। ৯০৩ ম্যাচ খেলে ৬৫০ গোল করেছেন বিশ্বসেরা এই ফুটবলার।
রিয়ালের হয়ে খেলতে আসার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি ১১৮ গোল করেছিলেন। ৫ গোল করেছিলেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির হয়ে। এ ছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে তিনি করেছেন ৮১ গোল। যা তাকে পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদোর করা গোলটি ছিল চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় তার ৪০তম গোল।