ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ পয়েন্ট হলেই চ্যাম্পিয়ন বার্সা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় সুবিধা হয়েছে বার্সেলোনার। শিরোপা জয়টা আর একটু সহজ হয়েছে তাদের জন্য। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হতে বার্সেলোনার এখন প্রয়োজন মাত্র ১০ পয়েন্ট।
বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ১১। লিগে ম্যাচ বাকি রয়েছে ৭টি করে। মোট ২১ পয়েন্টের ফয়সালা হবে এই ৭ ম্যাচে। পরবর্তী ৭ ম্যাচই যদি জিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ তাহলে তাদের মোট পয়েন্ট হবে ৮৯। আর বার্সেলোনার বর্তমান পয়েন্ট ৭৯। শেষ ৭ ম্যাচের ২১ পয়েন্টের মধ্যে বার্সা ১০ পয়েন্ট পেলেও তারাই চ্যাম্পিয়ন হবে। কারণ, গোল ব্যবধানে তারা যে বেশ এগিয়ে রয়েছে।
এমন পরিস্থিতিতে এ কথা নিশ্চিত করেই বলা যায় যে ৬ মে এর এল ক্লাসিকোর আগেই বার্সার শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে হবে রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়ালের কোচ জিদান আগেই সাফ জানিয়ে দিয়েছেন রিয়াল গার্ড অব অনার দিবে না বার্সাকে। তবে রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস জানিয়েছেন গার্ড অব অনার না দেওয়া মানে বার্সেলোনাকে অসম্মান করা নয়।