স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে দুর্দান্ত এক গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সেই বাইসাইকেল কিক এখনো চোখে লেগে আছে দর্শকদের।
চ্যাম্পিয়নস লিগের সেরা গোলগুলোর একটি সেটি। অসাধারণ সেই গোল করার পর রোনালদো প্রতিপক্ষ জুভেন্টাসের সমর্থকদের কাছ থেকেও বাহবা পেয়েছিলেন। গোলের পর জুভেন্টাস সমর্থকরা রোনালদোর নামে স্লোগান দিয়েছিল। মুগ্ধ হওয়ার মতো একটি গোল। বিস্ময় জাগানিয়া।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে বল নিয়ে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। বাবার মতো সেও বাইসাইকেল কিক নেয়। মাঠ উপস্থিত দর্শকরা রোনালদোর ছেলের এমন কিক দেখে বিস্মিত হন। তাহলে কী ভবিষ্যৎ নাম্বার ৭ পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব?

