ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কারের দাবিতে জবিতে বিক্ষোভ

Link Copied!

জবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ক্লাস পরীক্ষা বর্জন করে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে গুলিস্তান থেকে সদরঘাট ও মাওয়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে কোটা সংস্কারের দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড়ে উপস্থিত হতে থাকেন তারা। যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।