ঢাকাSunday , 8 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর বাবার খাঁচায় বন্দি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পুলিশ ৭৩ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছেলেকে ২০ বছর ধরে একটি কাঠের খাঁচায় বন্দি করে রেখেছেন।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে জানিয়েছে, ইয়োশিতেন ইয়ামাসাকি নামের ওই বৃদ্ধ বলেছেন, ছেলের (৪২) মানসিক সমস্যা ও হিংস্রতার কারণে তিনি তাকে বন্দি করে রেখেছেন।
সান্দা শহরে ইয়ামাসাকির বাসার পাশে একটি কুড়েঘরে থাকা কাঠের তৈরি ওই খাঁচাটি লম্বায় এক মিটার ও চওড়ায় দুই মিটারের কিছু কম। ওই ছেলে এখন মেরুদণ্ডের সমস্যায় ভুগছে। জাপানি কর্তৃপক্ষ তার দেখভাল করছে।