ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধু সুজানার ফ্যাশন হাউস উদ্বোধনে অপু

Link Copied!

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনে কাজের পাশাপাশি ইদানীং নিজেদের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান চালু করছেন তারকারা। এ তালিকায় এবার যোগ হলেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। ‘সুজানাস ক্লোজেট’ নামের একটি ফ্যাশন হাউস চালু করলেন তিনি।
গতকাল ৬ এপ্রিল ফ্যাশন হাউসটির উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সুজানা-অপু ব্যক্তি জীবনে বেশ ভালো বন্ধু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-শারমিন লাকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, আঁখি আলমগীর, নৃত্যশিল্পী হৃদি শেখ। উপস্থিত সবাই সুজানাস ক্লোজেট’র জন্য শুভকামনা জানান।
সুজানা জাফর বলেন, “প্রথমদিন যে টাকা বিক্রি হবে তার লভ্যাংশ যাবে চ্যারিটি ফান্ডে। আমি সবসময় চেয়েছি আমার নিজস্ব ফ্যাশন ভাবনা আমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে। আমার দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ঈদের মতো বড় উৎসবকে সামনে রেখে ‘সুজানাস ক্লোজেট’ চালু করতে যাচ্ছি। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে আমার ফ্যাশন হাউস।”
রাজধানীর বনানীতে ১১ নম্বর সড়কে, ই ব্লকের ৬৭/ডি হাউসে সুজানাস ক্লোজেট’ অবস্থিত।