ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মঘাতী গোলে রক্ষা পিএসজির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টানা সাত ম্যাচ জয়ের পর হোঁচট খেল প্যারিস সেইন্ট জার্মেই। দলের অন্যতম সেরা তারকা নেইমারকে ছাড়াও রীতিমতো উড়ছিল দলটি।
কিন্তু শিরোপা জয়ের কাছাকাছি যাওয়া পিএসজি গতকাল রাতে সেইন্ট ইচেনার মাঠে হারতে হারতে বেঁচে গেছে। ম্যাচের শুরু থেকেই ছন্দহীনভাবে হারতে বসা পিএসজি শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলতে থাকা দলটি পুরো ম্যাচেই ছিলো ছন্নছাড়া। এদিন ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় উনাই এমেরির দল। ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ছয় গজ বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলতো শটে জালে ঠেলে দেনে স্বাগতিক ফরোয়ার্ড রেমি কাবেলা।
ম্যাচের ৪৩তম মিনিটে দ্বিতীয় বড় ধাক্কাটি খায় পিএসজি। তাদের ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে ও ফরাসি ডিফেন্সিভ-মিডফিল্ডার লাসানা দিয়ারা।
ম্যাচের ৬২তম মিনিটে আবার গোল খেতে বসেছিল পিএসজি। কিন্তু ফরাসি মিডফিল্ডার বাম্বা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে সে যাত্রায় রক্ষা পায় এমেরির দল। ৭৪তম মিনিটে মরক্কোর ফরোয়ার্ড উসামা তান্নানের জোরালো শট ক্রসবারে লাগলে আরেক দফা বেঁচে যায় তারা। ম্যাচের ৭৬ মিনিটে ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট শট নেন পিএসজির সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানি ।
শেষ মুহূর্তেই বড় ভুল করে বসে ইচেনা। ডান দিক থেকে আসা বল ডি-বক্স থেকে ঠেকাতে যান স্বাগতিক দলের ম্যাথিউ দেবুচি। কিন্তু তার পায়ে লেগে বল চলে যায় নিজেদের জালে। ফলে আত্মঘাতি গোলের সুযোগে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।
লিগ ওয়ানে এ ড্রয়ের পর ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। আর ৩১ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।