ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার প্রাক্তন গোয়েন্দা স্ক্রিপল আশঙ্কামুক্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাসায়নিক হামলার শিকার রাশিয়ার প্রাক্তন গোয়েন্দা সের্গেই স্ক্রিপল আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্যালিসবারি ডিস্ট্রিক্ট হসপিটাল জানিয়েছে, স্ক্রিপল চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছেন এবং তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি হাসপাতালে আছেন এবং কথা বলছেন।
মাসখানেক আছে স্যালিসবারির একটি বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায় স্ক্রিপল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩)। তার পর থেকে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, স্ক্রিপল ও তার মেয়েকে নোভিচক নামের একটি রাসায়নিক দ্রব্য দ্বারা বিষ প্রয়োগ করা হয়েছে।
যুক্তরাজ্য সরকার স্কিপল ও ইউলিয়ার ওপর হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করে এদেরকে ‘ভয়ানক ও বানোয়াট’ বলে উল্লেখ করেছে। এই ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে ‘বাগযুদ্ধ’ চলছে এবং সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে।