ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস : ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার ১০

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক প্রভাবশালী চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তারিক, সোহান, শিশির, নাদিম, আরিফ, জহির, সুমন, সোহেল, অসিম ও মিঠুন।
শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত তারা। এর মধ্যে একাধিক ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা পলাতক।