ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে উড়ছেন গোল মেশিন সাবিনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভিসা জটিলতায় ভারত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত লিগ শুরুর একদিন আগে ভারতে পৌঁছায় সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার।
প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। গোল পাননি। ৫-০ ব্যবধানে হেরেছিল তামিলনাড়ুর দল সিথু এফসি। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ১ গোল। তার পরের ম্যাচে আরো ১ গোল। আর নিজের চতুর্থ ম্যাচে বুধবার করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে জয় পায় সিথু এফসি। নিশ্চিত করে সেমিফাইনাল।
আজ শুক্রবার সিথুর হয়ে নিজের পঞ্চম ম্যাচে মাঠে নামেন তিনি। আজও করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে সিথু এফসি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে, ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে। লিগে এটা সিথুর টানা চতুর্থ জয়। আর সাবিনার ষষ্ঠ গোল। ১০ এপ্রিল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে সিথুর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন। ৫ ম্যাচের ৪টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবিনাদের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইস্টার্ন স্পোর্টিং।
শুক্রবার ম্যাচের ২৭ মিনিটে সিথুর অধিনায়ক ইন্দুমতি গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্দিরা গান্ধী একাডেমি। বিরতির পর সাবিনা জোড়া গোল করে সিথুকে ৩-১ ব্যবধানে জেতান। আজও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করে পাননি ম্যাচসেরার পুরস্কার। ফাইনাল রাউন্ড শেষে শেষ চারে ওঠা দলগুলোর সেমিফাইনাল ম্যাচ হবে ১১ এপ্রিল। আর ফাইনাল হবে ১৪ মার্চ।