ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হায়দরাবাদের ফিনিশার হতে পারেন সাকিব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শনিবার পর্দা উঠবে আইপিএলের এগারোতম আসরের। এই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। হায়দরাবাদের প্লেয়িং একাদশ সাজাতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার, কলামিস্ট ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন সাকিব আল হাসান হায়দরাবাদের ফিনিশার হতে পারেন।
তার প্লেয়িং একাদশে সাকিব আল হাসানকে পাঁচ নম্বরে নামানোর বিষয়টি বলা হয়েছে। মিডেলে নামার সুযোগ পাওয়ার ফলে সাকিবের হাতে সময় ও ওভার দুটোই থাকবে। দেখে-শুনে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন তিনি।
আকাশ চোপড়া বলেন, ‘সাকিবকে নাম্বার ফাইভে রাখব। সে হায়দরাবাদের হয়ে দ্বৈত ভূমিকা পালন করতে পারবে। বল ও ব্যাট হাতে অবদান রাখতে পারবে। সে যেহেতু মিডেলে নামার সুযোগ পাবে সেহেতু তার সুযোগ রয়েছে হায়দরাবাদের ফিনিশার হওয়ার।’
আকাশ চোপড়ার মতে হায়দরাবাদের প্লেয়িং একাদশ :
১. কেন উইলিয়ামসন
২. শিখর ধাওয়ান
৩. ঋদ্ধিমান সাহা
৪. মানিষ পান্ডে
৫. সাকিব আল হাসান
৬. দীপক হুদা
৭. কার্লোস ব্রেথওয়েট
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. সিদ্ধার্ত কল
১১. খলিল আহমেদ।