ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আজ ৬ এপ্রিল, আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান।
আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেট থেকে একটি র‌্যালি শুরু হয়ে তা জিপিও, শিক্ষাভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে এনএসসি টাওয়ারে এসে শেষ হয়। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ দেশবরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়ামোদী জনগণ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। যুব ও ক্রীড়াউপমন্ত্রী আরিফ খান জয়, এমপি প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন।
র‌্যালি শেষে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া’।
জাতীয় ক্রীড়াপরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে বরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।