ঢাকাThursday , 5 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালাইটিকার সঙ্গে অনৈতিকভাবে শেয়ার হয়েছে। বৃহস্পতিবার ফেসবুক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। গোপন তথ্য ফাঁসকারী ক্রিস্টোফার ওয়ালি এর আগে জানিয়েছিলেন, ৫০ লাখ ফেসুবক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।
ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রোপফার এক ব্লগে জানিয়েছেন, ঠিক কত ব্যবহারকারীর তথ্য ফাঁস ও তা ক্যামব্রিজ অ্যানালাইটিকার হাতে পৌঁছেছে।
বিবিসি জানিয়েছে, যে অ্যাপসের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে সেই ‘ইউর ডিজিটাল লাইফ কুইজ’ অ্যাপসটি ৩০ লাখ ৫ হাজার ব্যবহারকারী ইনস্টল করেছেন। এর আগে এ্ই সংখ্যা ২ লাখ ৭০ হাজার বলে ধারণা করা হচ্ছিল। ‘ইউর ডিজিটাল লাইফ কুইজ’যারা ইন্টস্টল করেছেন তাদের ৯৭ শতাংশই মার্কিন নাগরিক। আর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যাদের তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের ছাড়া অন্য দেশের নাগরিকদের সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এদের মধ্যে আবার ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী যুক্তরাজ্যের।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ফেসুবকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, তথ্য ফাঁসে নিজেদের ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘সুস্পষ্টভাবেই আমাদের আর অনেক কিছু করা উচিৎ ছিল। আমরা আগামীতে এই বিষয়টি দেখব।’