ঢাকাThursday , 5 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজন ছাড়া সিজার করলে ব্যবস্থা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজন ছাড়া সিজার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে সিজারের হার অনেক বেড়ে গেছে বলে একটা অভিযোগ আছে। এটা আমরা স্বীকারও করি। কিন্তু সিজার করার প্রয়োজন যেখানে হবে না সেখানে যেন সিজার না করা হয়, সেজন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটা ফর্ম দিচ্ছি। সিজারের সময় এ ফরম পূরণ করে আমাদের জানাতে হবে। তারা যে তথ্য দিচ্ছে এগুলো সঠিক কি না তা আমরা যাছাই করব। যারা প্রয়োজন না হওয়া সত্ত্বেও সিজার করবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব।