ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ণিমার আড্ডায় দুই বন্ধুর গল্প

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় তারকাদের আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’। প্রতি পর্বে দেশের শোবিজ অঙ্গনের তারকারা এতে হাজির হয়ে থাকেন। এবারের পর্বে উপস্থিত থাকবেন টিভি অভিনেতা তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদ।
ব্যক্তিগত জীবনে সিয়াম ও তৌসিফ ভালো বন্ধু। এ আড্ডায় দুই বন্ধুর বন্ধুত্বের গল্পের পাশাপাশি শুটিংয়ে মজার মজার অভিজ্ঞতা, ক্যারিয়ার শুরুর দিকে সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে তাদের এগিয়ে যাওয়ার গল্পসহ নিজেদের অনেক অজানা কথা দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং শেষ হয়েছে।
এ অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘পূর্ণিমা আপু আমাদের প্রিয় অভিনেত্রী। তার সঞ্চালনা বেশ প্রশংসিত হচ্ছে। তার এ অনুষ্ঠানে আমরা প্রাণবন্ত আড্ডা দিয়েছি। আশা করি, দর্শকরা অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবেন।’
সিয়াম বলেন, ‘পূর্ণিমা আপুর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার তার উপস্থাপনায় এবং পূর্ণিমা অনুষ্ঠানে আড্ডা দিলাম। আমরা বেশ আনন্দঘন আড্ডা দিয়েছি।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। আরটিভিতে প্রতি শনিবার রাত ১০টায় প্রচার হয় অনুষ্ঠানটি। শিগগির সিয়াম ও তৌসিফের এ পর্বটিও প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক।