ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন ম্যাচে সাবিনার চার গোল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের উইমেন্স ফুটবল লিগে তামিলনাড়ুর ক্লাব সিথু এফসির হয়ে খেলতে গেছেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার। কৃষ্ণা নিয়মিত একাদশে জায়গা না পেলেও সাবিনা পাচ্ছেন। আর প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন।
এ পর্যন্ত সিথু এফসির হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছেন সাবিনা খাতুন। তিন ম্যাচেই করেছেন চার গোল। আজ বুধবার ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ৩-২ ব্যবধানে। আগের দুই ম্যাচে তিনি একটি করে গোল করেছেন। তার গোলে ভর করে টানা তিন ম্যাচে জয় পেয়েছে সিথু এফসি। প্রথম ম্যাচে তারা হার মেনেছে ৫-০ ব্যবধানে।
আজ বুধবার ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পরে সিথু। পিছিয়ে পরা দলকে ২২ মিনিটে গোল করে সমতায় ফেরান সাবিনা। এরপর ৪৪ মিনিটে সিথুর ইন্দ্রমাথি গোল করে এগিয়ে নেন দলকে (২-১)। বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্ডিয়া রাশ। তাতে ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে সাবিনা গোল করে আবারো দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত তার এই গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিথু এফসি।