ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি শিক্ষকদের মার্চ মাসের বেতন ছাড়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৮ সালের মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (এইচআরএম) মুহাম্মদ নাসির উদ্দিনের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
বেতনের ৬টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।