ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজীপাড়ায় কারখানায় আগুন : মারা গেলেন দগ্ধ তিনজনই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাজীপাড়ার একটি এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মাইনুদ্দিন (২১) মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তিনজনই মারা গেলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার রাত ১০টায় আল আমিন (১৯), গত শনিবার বিকেল ৪টায় মাসুম (১৭) নামে দগ্ধ দুই শ্রমিক ঢামেক হাসপাতালে মারা যান।
গত শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব কাজীপাড়ার ১৩/১ নম্বর বাসায় গড়া ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দুজনকে সুস্থ এবং তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। ভোর ৪টা নাগাদ আগুন নেভানো হয়। ভোর ৪টায় ঢামেকের বার্ন ইউনিটে দগ্ধ তিন শ্রমিককে ভর্তি করা হয়।