ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০০০তম ম্যাচে ক্যাসিয়াসের হার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না ইকার ক্যাসিয়াস। কিংবদন্তি এই গোলরক্ষকের মাইলফলকের ম্যাচে সোমবার বেলেনেনসেসের কাছে ২-০ গোলে হেরে গেছে পোর্তো।
১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। শৈশবের ক্লাবটির হয়ে খেলেছেন ৭২৫ ম্যাচ। রিয়ালের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন অন্য আরো শিরোপা।
২০১৫ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস। পর্তুগিজ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৮ ম্যাচ। ৩৬ বছর বয়সি এই গোলরক্ষক স্পেনের হয়ে খেলেছেন রেকর্ড ১৬৭ আন্তর্জাতিক ম্যাচ। জিতেছেন ২০১০ বিশ্বকাপ।