ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে বিমান হামলা, বেসামরিক নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি মাদ্রাসায় তালেবানকে লক্ষ্য করে দেশটির সামরিক বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছে। শহরটি তালেবান নিয়ন্ত্রণাধীন।
নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। সরকারি পক্ষ দাবি করেছে, কমপক্ষে ২৫ ইসলামি জঙ্গি মারা গেছে। তবে কুন্দুজ শহরের এক চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত কমপক্ষে ৫০ জনকে হাসপাতালে আনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে আরেক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশির ভাগই ছাত্র ও বেসামরিক লোক।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুন্দুজের দাশত-ই আর্চির একটি মাদ্রাসাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তালেবানের অভিযোগ, ওই মাদ্রায় কোনো ‘যোদ্ধা’ ছিল না। কেবল বেসামরিক লোকই নিহত হয়েছে।