ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাগনভূঞায় বাসচাপায় শিশু নিহত

Link Copied!

ফেনী সংবাদদাতা : দাগনভূঞায় বাসের চাপায় সাকিবুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার ফেনী-নোয়াখালী সড়কের স্বপন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ওইদিন দুপুরে ফেনী-নোয়াখালী সড়কের স্বপন হোটেলের সামনে দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শিশু সাকিবুল। এ সময় রায়পুর থেকে ছেড়ে চট্টগ্রামগামী নীলাচল যাত্রীবাহী বাস পেছন থেকে সাকিবুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে গিয়ে শিশু সাকিবুলের মৃত্যু হয়।
সাকিবুল উদরাজপুর হকু মিস্ত্রী বাড়ির সাহাবউদ্দিনের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে।