ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার কেলেঙ্কারির মামলায় ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির দুই মামলার দুই কোম্পানির ৮ জনকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার দুই কোম্পানি এবং ৮ জনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আপিল শুনানির জন্য গ্রহণ করে মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিন এ আদেশ দেন।
তবে আত্মসমর্পণের পর নিম্ন আদালতকে তাদের জামিন বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ দুই মামলার নথিও তলব করেছেন আদালত।
এক মামলায় আসামি করা হয়েছে, এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রাক্তন চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, ডিএসইর সদস্য সৈয়দ মাহবুব মুর্শেদ, ডিএসইর বর্তমান পরিচালক শরিফ আতাউর রহমান এবং প্রাক্তন চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসানকে।
অপর মামলায় আসামি করা হয়েছিল-সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদকে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারী, সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপন কুমার দাস ও সৈয়দা সাবিনা আহমদ মলি।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারী বলেন, ‘পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ গত ১ ফেব্রুয়ারি দুই কোম্পানি এবং তাদের আটজনকে খালাস দেন।’
‘এর বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৫ মার্চ হাইকোর্টে আপিল করেন। আজ আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন এবং নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে সংশ্লিষ্টদের আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।