ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক মালিকদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংক খাতে সৃষ্ট সংকট নিরসনে বেসরকারি ব্যাংকের মালিকদেরকে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি ব্যাংকের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এতে বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই ব্যাংকের উদ্যোক্তাদের নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছেন। এর আগে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাত বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এর মধ্যে শিল্পপ্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনো কোনো ব্যাংক।
ব্যাংকের ঋণের সুদ হার এক অঙ্কে কমিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের যৌথসভায় ব্যাংকগুলোকে কেবল মুনাফা বৃদ্ধির কথা না ভেবে দেশের উন্নয়নের স্বার্থে সুদের হার কমিয়ে আনার তাগিদ দেন তিনি।