ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রাইস্টচার্চে বড় পুঁজিতেও অস্বস্তিতে ইংল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে চার ফিফটির সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পুঁজি গড়তে পেরেছে ইংল্যান্ড। কিন্তু চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর ক্রাইচার্চ টেস্টের চতুর্থ দিনটি স্বস্তিতে শেষ করতে পারেনি ইংল্যান্ড।
সিরিজ বাঁচানোর টেস্টে নিউজিল্যান্ডকে ৩৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনে আলোক স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। শেষ দিনে মাঠে নামার আগে ৩৪০ রানে পিছিয়ে থাকলেও কোনো উইকেট হারাতে হয়নি তাদের। অপরাজিত থাকা টম ল্যাথাম ২৫ ও জিৎ রাভাল ১৭ রান নিয়ে আগামীকাল ব্যাট করতে নামবেন। ক্রাইস্টচার্চে শেষ দিনে ব্যাটিং দৃঢ়তা ধরে রাখতে পারলে ইংলিশদের জয়ের আশা ভেস্তে যেতে পারে।
দুই ম্যাচ টেস্ট সিজের প্রথমটিতে ইনিংস ও ৪৯ রানে জিতে বেশি ফুরফুরে নিউজিল্যান্ড। অকল্যান্ডে জয়ের পর এবার ক্রাইস্টচার্চে হার এড়ালেই দুই ম্যাচ সিরিজের শিরোপা উঠবে কিউইদের হাতে। প্রথম ইনিংসে ইংলিশদের ৩০৭ রানের জবাবে ২৭৮ রানে এ থামে ব্ল্যাক ক্যাপসরা। এবার তাদের সামনে সিরিজে অপরাজেয় থাকার চ্যালেঞ্জ।
আজ তিন উইকেটে ২০২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংল্যান্ড ৯ উইকেটে ৩৫২ রানের পর ইনিংস ঘোষণা করে। ইংলিশদের হয়ে অধিনায়ক জো রুট ৫৪ ও ডেভিড মালান ৫৩ রান করেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৩৬ রান। এছাড়া ওপেনার মার্ক স্টোনম্যান ৬০ ও সর্বোচ্চ ৭৬ রান করেন জেমস ভিঞ্চ।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম।