ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোভান-তিশার ‘জোর জব্বর’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘জোর জব্বর’ নাটকে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা।
সৌরভ সাফওয়ানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান ও সৌরভ সাফওয়ান। জোভান-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মাসুম, বিটলু শামীমসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, আব্দুল জব্বর সব কিছুতেই জোর খাটায়। এজন্য এলাকার সবাই তাকে জোর জব্বর বলে ডাকে। কিন্তু তার সামনে জোর জব্বর বলার সাহস কারো হয় না। জোর জব্বরের বাবার আমলের একটি ইঞ্জিনবিহীন গাড়ি রয়েছে। গাড়িটি রং করে নতুন গাড়ির মতো করে রাখে, সে গাড়ির নাম দিয়েছে পঙ্খীরাজ। তার দুজন সহযোগী মানিক ও ইকো। গাড়ির স্ট্যাডিং-এ জব্বর বসে থাকে আর তার সহযোগীরা গাড়িটা ঠেলে নিয়ে যায়। এলাকায় তার প্রতিদ্বন্দ্বী শামসু গ্রুপ। শামসুর সাথে জব্বরের দা কুমড়ার সম্পর্ক। কিন্তু শামসুর ছোট বোনেকে পছন্দ করে জব্বর। এ নিয়ে ঘটে নানা বিপত্তি। এভাবে এগিয়েছে নাটকটির গল্প।
ইনসাইট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এ নাটকটি সম্প্রতি পুবাইলে শুটিং শেষ হয়েছে। ঈদুল ফিতরে বেসকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানা যায়।