ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোভান-উর্মিলার ‘সম্পর্ক’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও উর্মিলা শ্রাবন্তী কর। তারা দুজনই ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। এরই ধারবাহিকতায় তারা এবার ‘সম্পর্ক’ শিরোনামের ধারাবাহিকে জুটি বেঁধেছেন। জান্নাতুল ফেরদৌস এনার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুশফিক কল্লোল।
‘সম্পর্ক’ নাটকে জোভানের চরিত্রের নাম অর্ণব ও উর্মিলা অভিনয় করেছেন অবনী নামে। এছাড়া এতে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নিমা রহমান, কায়েস চৌধুরী, মোহম্মদ তারিক নিয়াজ, করবী মিজান, সেতু ফাল্গুনী, এ কে আজাদ সেতু, হিমে হাফিজ, দোলন দে, প্রনীল এমিলা হক প্রমুখ।
এ প্রসঙ্গে জোভান বলেন, ‘বেশ চমৎকার গল্পের একটি নাটক। চরিত্রগুলোর সাবলীলতা আছে। সম্পর্কের টানাপোড়েনগুলো নির্মাণে মুন্সিয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কল্লোল ভাই। নাটকটি প্রচারের অপেক্ষায় আছি। আশা করছি এটি দর্শকপ্রিয়তা পাবে।’
আগামী ৩ এপ্রিল থেকে ধারাবাহিকটি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভিতে প্রচার শুরু হচ্ছে। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবারে নাটকটি প্রচারিত হবে রাত ৮টায়। এ ধারাবাহিকটি নির্মাণ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান পিআর প্রোডাকশন।