নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া, হাফিজুর রহমান এবং দীপ্ত সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, উল্লিখিত চারজন কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইন্টার্ন প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন তারা।

