ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌমা থেকে আহতদের সরিয়ে নিতে সমঝোতা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলীয় গৌতায় বিদ্রোহীদের দখলে থাকা শেষ ঘাঁটি দৌমা থেকে আহতদের সরিয়ে নিতে একটি সমঝোতায় পৌঁছেছে বিদ্রোহী গ্রুপ ও সরকারি পক্ষ। বিদ্রোহী গ্রুপ জাইস আল-ইসলাম, সরকারি পক্ষ ও রাশিয়ার মধ্যে কয়েক দফা আলোচনার পর এই সমঝোতা হয়। যদিও দৌমার বিদ্রোহীরা সেখানে বসবাসরত লাখো বেসামরিক লোকের স্থানান্তরে এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে।
সমঝোতা অনুসারে, আহতদের দৌমা থেকে সরিয়ে উত্তরের শহর ইদলিবে নিয়ে যাওয়া হবে। ইদলিব এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে। দৌমা চারদিক থেকে ঘিরে রেখেছে সিরীয় বাহিনী ও তাদের মিত্ররা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার শেষ প্রহরে রাশিয়ার নেতৃত্বে দৌমা থেকে আহতদের বের হতে দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে।
বিদ্রোহীরা আশা প্রকাশ করছে, সমঝোতা অনুসারে রাশিয়ার অধীনে দৌমায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর আগে দৌমায় ছয় সপ্তাহ বোমাবর্ষণের পর একটি চুক্তির অধীনে হাজারো বিদ্রোহীকে নিরাপদে ইদলিবে যাওয়ার পথ করে দেওয়া হয়। সিরীয় বাহিনী বলেছে, বিদ্রোহী যারা এখনো দৌমায় রয়েছে তাদের হয় শহর ছাড়তে হবে নয়তো করুণ পরিণতি ভোগ করতে হবে।