ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ গজ দূর থেকে ইব্রার গোল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সির হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর হতে পারত না!
৭১ মিনিটে ইব্রা বদলি খেলোয়াড় হিসেবে যখন মাঠে নামলেন, তখনো ৩-২ গোলে পিছিয়ে এলএ গ্যালাক্সি। ৭৭ মিনিটে ড্যানিয়েল স্টেরেসের হেডে উড়ে আসা বলটা পড়ল মাঝ মাঠে। এক ড্রপ খেয়ে ওপরে ওঠা বলেই সরাসরি ইব্রার ভলি। ৪০ গজ দূর থেকে উড়ে যাওয়া বলটা গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আশ্রয় নিল জালে।
ইব্রা যোগ করা সময়ে হেডে করলেন আরেকটি দারুণ গোল। তার জোড়া গোলেই কাল লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের অবিশ্বাস্য এক জয় পেয়েছে এলএ গ্যালাক্সি। ম্যাচের ৪৮ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল এলএ গ্যালাক্সি। ইব্রা তখন সাইড বেঞ্চে। ৬১ ও ৭৩ মিনিটে দুই গোল করে ব্যবধান কমান সেবাস্তিয়ান ও পন্টিয়াস। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে আসার ছয় মিনিট পরই ৪০ গজ দূর থেকে ইব্রার সেই দুর্দান্ত গোল (৩-৩)।
গোল করেই জার্সি খুলে বুনো উল্লাসে মাতেন ইব্রা। স্বাভাবিকভাবেই হলুদ কার্ড দেখেছেন। যোগ করা সময়ে অ্যাশলে কোলের ক্রস থেকে হেডে জয়সূচক গোলটা করেন গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ৩৬ বছর বয়সি সুইডিশ তারকা।