ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা থেকে একটি জয় দূরে সিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এভারটনকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরো কাছে চলে গেছে ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার দলের। এভারটনের মাঠে শেষ তিন লিগ ম্যাচে জয়হীন ছিল ম্যানচেস্টার সিটি। গুডিসন পার্কে সিটি শনিবার জয়খরা কাটিয়েছে ৩-১ গোলের জয়ে। একটি করে গোল করেছেন লেরয় সানে, গ্যাব্রিয়েল জেসুস ও রাহিম স্টার্লিং।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই সিটিকে এগিয়ে দেন সানে। ডেভিড সিলভার পাস থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার।আট মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলে অতিথিরা। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
বিরতির আগে স্কোরলাইন ৩-০ করে ফেলেন স্টার্লিং। ৩৭ মিনিটে সিলভার বাড়ানো বল থেকে সহজেই গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। ৬৩ মিনিটে বোলাসিয়ের গোল শুধু এভারটনের পরাজয়ের ব্যবধানই কমাতে পারে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (৬৮) সঙ্গে ম্যানচেস্টার সিটির (৮৪) পয়েন্টের ব্যবধান দাঁড়াল ১৬। আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ঘরের মাঠে ‘ম্যানচেস্টার ডার্বি’ জিতলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে সিটিজেনরা।
অর্থাৎ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে শিরোপা উৎসব করবে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা জিতবেন ট্রফি, আর সেটা সামনে থেকে দেখবেন হোসে মরিনহো।