ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রথম বালিকা বিদ্যালয়ের ১৫৫ বছর উদযাপনে রেজিস্ট্রেশন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় ‘কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর ১৫৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী-২০১৮ উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ মে। এ উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় লেখা পাঠানোর শেষ তারিখ ১০ মে। রেজিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরে- ০১৭১৪০৪০১৯৮ ও ০১৭৭৪৭৯২৫৯৬।
প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও বাউল কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি বিজড়িত বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ‘কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়’।