ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিফ-আঁখির ‘টিপ টিপ বৃষ্টি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি পুবাইলে একসঙ্গে বৃষ্টিতে ভিজে গানে মেতে উঠেন তারা। তবে এসবই করেছেন ‘টিপ টিপ বৃষ্টি’ গানের মিউজিক ভিডিওর জন্য। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন তারা।
‘টিপ টিপ বৃষ্টি’ গানটি লিখেছেন তরুন মুন্সী। পাশাপাশি সুর এবং সংগীতও করেছেন তিনি। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আঁখিকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।’
আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরো একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলব না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে।’
আগামী ২ এপ্রিল ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানা যায়। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।