ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাহবুবুল হাসান মারা গেছেন। শনিবার সকাল সোয়া ৭টার দিকে মারা যান হাসান। তিনি ওই বাসার তত্ত্বাবধায়ক ছিলেন। হাসানের শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হাসিন আরা খানম নামে একজন মারা যান। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে হাসিন আরা খানমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বাড়ির মালিক ইয়াকুব আলীর স্ত্রী। বুধবার সকালে রুহি (৩) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় দগ্ধ আরো দুইজন বাড়ির মালিক ইয়াকুব আলী, ভাড়াটিয়া ইয়াসমিন ঢামেকে ভর্তি আছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ইয়াসমিনের শরীরের ৪১ শতাংশ এবং ইয়াকুব আলীর ৭০ শতাংশ দগ্ধ হয়।
গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানায়, ২৭ মার্চ সকালে পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খোলা হয়। ভেতরে অন্ধকার থাকায় মোমবাতি জ্বালানো হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।