ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা : জনসাধারণ থাকবে কেন্দ্রের ২০০ গজ বাইরে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আছাদুজ্জামান মিয়া বলেছেন, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্য পরীক্ষার্থী ছাড়া জনসাধারণ প্রবশ করতে পারবে না।কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা উপলব্দি করে ডিএমপি থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের এইচএসসি, ডিপ্লোমা ইন বিজনস স্টাডিজ, এইচএসসি (ভোকশনাল), এইচএসসি, ডিপ্লামা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে।