ঢাকাFriday , 30 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প সৌদির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে বিনিয়োগ করবে জাপানের বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ করপোরেশনের ‘ভিশন ফান্ড’৷ এ প্রকল্প থেকে ২০৩০ সালের মধ্যে ২০০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে৷
গত মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান সফটব্যাংকের প্রধান নির্বাহী মাশায়ওশি সন৷ বিশ্বব্যাপী বর্তমানে মোট সৌরবিদ্যুতের মজুদ রয়েছে ৪০০ গিগাওয়াট এবং ২০১৬ সাল পর্যন্ত মোট পারমাণবিক শক্তি ছিল ৩৯০ গিগাওয়াট৷
বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত তেল ব্যবহার করছে৷ যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সৌর বিদ্যুতের পথে এগিয়ে নিচ্ছেন৷
২০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মোট খরচ ধরা হয়েছে ২০০ বিলিয়ন মার্কিন ডলার৷ প্রাথমিকভাবে ৭ দশমিক ২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে খরচ হবে ৫০০ কোটি মার্কিন ডলার৷ ২০৩০ সালের অর্থনীতি সংস্কারের যে পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, তাতে তেলের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হয়েছে৷ যুবরাজ সালমান বলেন, ‘সৌদি রাজত্বে প্রচুর খালি জমি রয়েছে, রয়েছে ভালো প্রকৌশলী৷ এছাড়া এখানে সারাবছর সূর্য কিরণের অভাব হয় না৷’
বর্তমানে সৌদি আরবে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়৷ আর এজন্য ৩ থেকে ৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পোড়াতে হয়৷ জ্বালানি বিশ্লেষক পিটার কিরনান সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘সৌদি আরব অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে পোস্ট-ফসিল জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়াতে চাইছে৷ এর ফলে তারা আরও বেশি তেল রপ্তানি করতে পারবে৷’
তিনি জানান, ‘এখন পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌদি আরবে ভবন নির্মাণের কাজ চলছে খুব ধীরগতিতে৷ সফটব্যাংক গ্রুপের সঙ্গে চুক্তির ফলে কাজের গতি বাড়বে বলে আশা করা যায়৷ তবে ২০৩০ সালের মধ্যে ২০০ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সহজ হবে না৷’ সূত্র: ডয়চে ভেলে