ঢাকাFriday , 30 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা সমর্থকদের বার্তা দিলেন ম্যারাডোনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার এমন বড় ব্যবধানের হার মেনে নিতে পারছেন না আর্জেন্টিনর ভক্তরা।
স্পেনের মাঠে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের পর দলটির খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা খারাপ করলেও ভক্তদের নিরাশ না হওয়ার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।|
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ম্যারাডোনা জানান, ‘এই মুহূর্তে যেখানে ঘাটতি রয়েছে সেগুলো আমাদের উন্নতি করতে হবে। চলুন আর্জেন্টিনাকে সমর্থন করি। সবসময় আপনারা যেমনটা করে আসছেন।’
অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিটানোতে প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ইনজুরির কারণে আর্জেন্টিনার ওই দলে ছিলেন না দলটির সেরা তারকা লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণে থাকতে পারেননি সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়ারা। তাদের না থাকার দিনে লা রোজাদের কাছে ৬-১ গোলে হারের লজ্জাকে সঙ্গী করেছে আর্জেন্টিনা।