ঢাকাFriday , 30 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিয়েস্তা-রামোসদের জন্য পুরস্কার ঘোষণা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে বরাবরই ফেবারিট দল স্পেন। রাশিয়া বিশ্বকাপের জন্যও হট ফেবারিট মনে করা হচ্ছে তাদের। আন্তজার্তিক ফুটবলে গত ১০ বছরের সাফল্য স্প্যানিশদের জন্য অনুপ্রেরণার হতে পারে।
২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১০ সালের বিশ্বকাপ জিতেছিল স্পেন। এরপর ২০১২ সালের ইউরোতেও চ্যাম্পিয়ন হয় তারা। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও এবার রাশিয়া বিশ্বকাপে শিরোপার জোর প্রত্যাশী লা রোজারা।
সবশেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এরপর থেকে আত্মবিশ্বাসে টগবগ করছে দলটি। আর দলের ফুটবলারদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিতে এবার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে স্পেন ফুটবল ফেডারেশন। রাশিয়ায় বিশ্বকাপ জিততে পারলে দলের প্রত্যেকে ফুটবলারকে ৮ লাখ ইউরো বোনাস দেওয়া হবে।
খেলোয়াড়দের এ ধরনের পুরস্কারের ঘোষণা এটাই প্রথম নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেও প্রত্যেক স্প্যানিশ ফুটবলারকে ৭ লাখ ২০ হাজার ইউরো বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল স্প্যনিশ ফুটবল ফেডারেশন।