ঢাকাFriday , 30 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোট কাটিয়ে বার্সার অনুশীলনে মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোট থাকায় আর্জেন্টিনার হয়ে শেষ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের সেরা তারকার অনুপস্থিতিতে ইতালির বিপক্ষে জয় পেলেও স্পেনের বিপক্ষে বড় লজ্জাকে সঙ্গী করেছে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ শেষে এবার বার্সেলোনায় ফিরেছেন মেসি। চোট সেরে উঠায় কাতালান ক্লাবটির হয়ে অনুশীলনে দেখা গেছে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।
চোটের কারণে ইতালির বিপক্ষে মেসির না খেলার কথা আগেই জানা গিয়েছিল। স্পেনের বিপক্ষে খেলার কথা জানালেও শেষপর্যন্ত গ্যালারিতে বসেই সতীর্থদের হার দেখতে হয়েছে মেসিকে। তবে ক্লাবের হয়ে খেলার জন্য ফিট রয়েছেন মেসি। এক বিবৃতিতে মেসির সুস্থতার কথা জানিয়েছে তার ক্লাব বার্সা। এছাড়া বুধবার বার্সা কোচ আর্নেস্তো ভালভর্দে জানিয়েছেন, মেসির গুরুতর কেনো ইনজুরি সমস্যা নেই।
লা লিগায় আগামীকাল (৩১ মার্চ) সেভিয়ার মুখোমুখি হবে বার্সা।ভক্তদের বিশ্বাস ওই ম্যাচের মধ্য দিয়েই বার্সার জার্সিতে আবারও মাঠে দেখা যাবে মেসিকে।
চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে বার্সা। লিগে ২৯ ম্যাচে শেষে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপড়ে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৯ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মৌসুমের শুরুর দিকে বাজে খেলতে থাকা রিয়াল মাদ্রিদ।