ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি যুবরাজকে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার সৌদি যুবরাজের প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনে মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘকে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে।খবর এএফপির।
গুতেরেস মানবিক সহায়তার জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান। তিনি মানবিক সহায়তার পাশাপাশি ইয়েমেন যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি আহ্বান জানান। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
রিয়াদ জানিয়েছে, জোট আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জোট আন্তর্জাতিক আইনটির প্রতি শ্রদ্ধাশীল। এ পর্যন্ত ইয়েমেনে এই যুদ্ধে দেশটির প্রায় ১০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছে।