ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উনের সফরের কথা স্বীকার করল চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চীন জানিয়েছে, বেসরকারিভাবে বেইজিং সফর করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার বিকেলে তিনি স্ত্রী রি সোল জুকে নিয়ে তিনি বেইজিং এসে বুধবার বিকেলে পিয়ংইয়ং ফিরে গেছেন। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর এটিই কিমের প্রথম বিদেশ সফর। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সফল আলোচনা হয়েছে উনের। বৈঠকে শর্তসাপেক্ষে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজী হয়েছেন উন।
উন বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যদি ভালো মনোভাব নিয়ে আমাদের উদ্যোগে সাড়া দেয়, শান্তির সাধনায় প্রগতিশীল ও যুগপৎ পদক্ষেপ নিয়ে শান্তি ও স্থিতিশীলতার একটি পরিবেশ সৃষ্টি করে তাহলে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটির সমাধান হতে পারে।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক মিত্রতার উন্নতিতে এ সফর ‘একটি মাইলফলক’ হয়ে থাকবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ায় ফিরতি সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
সোমবার জাপানি সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার একটি বিশেষ ট্রেনে করে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা চীনে গিয়েছেন। দুই দেশের সম্পর্কের র্বিষয়ে আলোচনা করতেই তার এই সফর। ওই সময় বিষয়টি নিয়ে চীন বা উত্তর কোরিয়ার কর্মকর্তারা মুখ খোলেননি।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার শক্তিশালী অর্থনৈতিক মিত্র চীন। পশ্চিমা অবরোধের মুখেও উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখেছিল চীন।