ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাকে দোষ দিন, খেলোয়াড়দের নয়: সাম্পাওলি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি ৭৬ দিন। এর মধ্যেই বিভিন্ন প্রীতি ম্যাচে নিজেদের সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত দলগুলো। স্পেনের বিপক্ষে এমনই এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের বর্তমান রানার্সআপ দল আর্জেন্টিনা। রাশিয়াতে জুনে শুরু হওয়া এবারের বিশ্বকাপের জন্যও হট ফেবারিট ভাবা হচ্ছে তাদের। কিন্তু প্রীতি ম্যাচে গতকাল স্পেনের বিপক্ষে ৬-১ গোলে লজ্জাজনক ভাবে হেরেছে আলবিসেলেস্তেরা। তবে দলের এমন বাজে হারের দায় একাই নিজের কাঁধে নিতে চাইছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। খেলোয়াড়দের দোষ না দিয়ে তাকে দোষ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনার বাজে হারের পর সমালোচকদের উদ্দেশে সাম্পাওলি বলেন, ‘এভাবে গোল খাওয়ার পর আমি দোষ নিজের ঘাড়ে নিচ্ছি। খেলোয়াড়দের দিকে আঙুল তুলবেন না। আমরা এ থেকে শিক্ষা নিচ্ছি। এ ধরনের ঘটনা বিশ্বকাপে হতে পারে না।’
চোটের কারণে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখেছেন তিনি। তার সঙ্গে সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো আর্জেন্টিনার তারকা খেলোয়াড়রা স্পেনের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি।