ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ইফাদ কেক কারখানায় অগ্নিকাণ্ড

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ শিল্প পার্কে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ইফাদ গ্রুপের কেক প্লান্টের তৃতীয় তলায় আগুন দেখতে পায় নিরাপত্তাকর্মীরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হলে সাভার ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের জোন-৫ এর কমান্ডার আনোয়ারুল হক।